মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুরে গরুর পচা চর্বি বিক্রির দায়ে জাকির হোসেন নামে এক মাংস ব্যাবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের মালেক গোলদারের ছেলে জাকির হোসেন কেশবপুর শহরের বকুলতলা বাজারে গরুর পচা চর্বি বিক্রি করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গরুর পচা চর্বি বিক্রির দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, মাংস ব্যবসায়ী জাকির হোসেনের দোকান থেকে ১ কেজী গরুর পচা চর্বি জব্দ করা হয়েছে। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

