চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় একটি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের সঙ্গে কেরোসিন মিশ্রণের অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার চৌগাছা উপজেলার সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। আদালত সুত্রে জানা যায়, চৌগাছা ফিলিং স্টেশন থেকে কয়েকজন মোটরসাইকেল চালক তেলের মান নিয়ে অভিযোগ করেন। এ পাম্প থেকে তেল নেওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই তাদের মোটরসাইকেল স্টার্ট নিচ্ছিল না। পরে গ্যারেজে নিয়ে পরীক্ষা করে ট্যাংকের ভেতর কেরোসিনের গন্ধ পাওয়া যায়। এতে পুরো মোটরসাইকেল খুলে সার্ভিসিং করতে হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন তেল পাম্পে অভিযন পরিচালনা করেন। এ সময় তিনি তেল পাম্পের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেন।

