৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাগুরায় শতবর্ষের ঘোড়াদৌড় ও পৌষমেলা উৎসব

মাগুরা প্রতিনিধি
মাগুরার বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পৌষমেলা। অনুষ্ঠানটি ঘিরে মেতে উঠেছিলেন পুরো এলাকার মানুষ। সকাল থেকেই ফসলের মাঠ জুড়ে জনস্রোত দেখা গেছে। স্থানীয়রা জানান, প্রায় ৫০টি গ্রাম ও আশপাশের জেলা থেকে দর্শকরা ঘোড়দৌড় উপভোগ করতে এসেছেন। প্রতিযোগিতার পাশাপাশি আয়োজিত হয়েছে পৌষমেলা, যেখানে মাছ, মাংস, মিষ্টি, আসবাবপত্র, বেত ও মৃৎশিল্পের তৈরি খেলনা ও গৃহস্থালী সামগ্রীর পসরা সাজানো হয়েছে। মেলার মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা, নারগদোলা ও পুতুন নাচ। তবে মানুষের সবচেয়ে বেশি মনোযোগ ঘোড়দৌড়ের দিকে। এতে ঢল নামে দর্শকরা। এইবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ২৭টি ঘোড়া। দুপুর ২টায় শুরু হয় রেস। প্রথম স্থান অর্জন করে যশোরের বাঘারপাড়া উপজেলার টুটুলের ঘোড়া, দ্বিতীয় হয়েছে নড়াইলের লোহাগাড়া উপজেলার মমিন আলীর ঘোড়া এবং তৃতীয় হয়েছে যশোরের বাবর আলীর ঘোড়া। আয়োজক কমিটির মতে, শত বছরের বেশি সময় ধরে এই মেলা গ্রামবাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে এসেছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়