সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র্যাব-৬ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে ৯৮৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াসমিন জাহান (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর (দমদমা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক নারীর বাড়ির পাশের একটি মৎস্য ঘেরের ঘর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক ইয়াসমিন জাহান ওই এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী বলে জানা গেছে। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলসহ তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এর আগের দিন শুক্রবার (২৩ জানুয়ারি) ইয়াসমিন জাহানের স্বামী মো. মিজানুর রহমানকে ৫০৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে আইনশৃঙ্ঙ্খলা বাহিনী।

