৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তি হোটেল পলাশ আবাসিকের ম্যানেজার বলে জানা গেছে। রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের শেখহাটি খাঁপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আসামি মো. হেদায়েত সিকদারের (৪৬) নিজ বসতঘর এবং কোতোয়ালি মডেল থানার বাবুবাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটক হেদায়েত সিকদার শেখহাটি খাঁপাড়া এলাকার সাহেব আলী সিকদারের ছেলে। তিনি বাবুবাজার ঝালাইপট্টি এলাকার হোটেল পলাশ আবাসিকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক আসামিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়