১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার উদ্ধার

সৈকত হোসেন
যশোরের বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম বড়আঁচড়া আলোচিত চোরাচালানী সিন্ডিকেটর প্রধান কিলার সোবহানের বাড়ির সামনে ফুলবাগান থেকে ২ কেজি ৮শ গ্রাম ভারতীয় বিস্ফোরন পাউডার উদ্ধার করেছে বিজিবি। বুধবার দিনগত রাতে ভারতীয় বিস্ফোরক দ্রব্যর চালানটি পরিত্যাক্ত অবস্থায় ওই বাড়ির সামনে পাকা রাস্তার পাশে ফুলবাগান থেকে উদ্ধার হয়। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, ২ এপ্রিল রাতে ৪৯ বিজিবি অধীনস্থ বেনাপোল বিওপির স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তার উপর থেকে ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম ও পটাশ বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম, মালিক বিহীন অবস্থায় আটক করা হয়েছে। যার সিজার মূল্য ৭ লাখ টাকা। বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন, বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। হাবিলদার মামুনুর রহমান বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন। স্থানীয়রা জানান, বিজিবির অভিযানের পূর্বে চোরাচালানী সিণ্ডিকেটের প্রধান কিলার সোবাহান বাড়িতেই ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিস্ফোরকের প্যাকেটটি ফুলবাগানে ফেলে দিয়ে সে পালিয়ে যায়। বন্দর এবং সীমান্তে আধিপত্য বিস্তারের জন্যই লাগেজ পার্টির প্রধান সোবাহান ভারত থেকে এই বিস্ফোরক এনেছে বলে অভিযোগ উঠেছে। আলোচিত এই কিলার সোবাহানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বিস্ফোরক পাচার করে আনার প্রকৃত কারণ উদ্ঘাটিত হতে পারে বলে এলাকাবাসী জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়