২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক আসামিকেও আটক করা হয়। শুক্রবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৭৫টি শাড়ি, একটি কম্বল, ১৩ কেজি জিরা, ৯৯ কেজি ফুসকা, ১৫ দশমিক ৫ কেজি কিসমিস, ১৫ প্যাকেট সন পাপড়ি, ১০৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৪৫টি আমের চাটনি, ৪ হাজার ১৮৭টি চকলেট ও ২ হাজার ২১২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৫ হাজার ৪৫ টাকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়